দক্ষিণ সুনামগঞ্জে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ
- Update Time : ১১:৩০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মোঃ শহিদ মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ থেকে :: বি,এন,পি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। সোমবার বিকেলে স্হানীয় পাগলা বাজারে উপজেলা বিএনপি সভাপতি সাবেক উপজেলার চেয়ারম্যান ফারুক আহমদের নেতৃত্বে মিছিলটি সিলেট সুনামগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মার্কেটে এসে শেষ হয়-মিছিল পরবর্তী সমাবেশে আবুল কাসেম নাইমের পরিচালনায় প্রধান অথিতির সংক্ষিপ্ত বক্তব্যে ফারুক আহমদ বলেন অবৈধ বিনা ভোটের সরকার মিথ্যা মামলা দিয়ে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কে বন্দী করে রেখেছে-বি এন পি শীর্ষ নেতাসহ তৃণমূল নেতাকর্মীদের উপর বিভিন্ন ভাবে হামলা মামলা অব্যাহত রেখেছে, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল কারাবন্দী নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই-এসময় উপস্তিত ছিলেন-উপজেলা বি এন পি সাধারন সম্পাদক পাথারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রসীদ আমিন-সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম নাঈম-উপজেলা বি এন পি নেতা দিদার চৌধুরী, আরাফত আলী, নূরু উদ্দীন, আসকির আলী, যুবদল নেতা, আসাদুর রহমান, আব্দুল মজিদ, ছাত্রদল নেতা, মুনসুর আহমদ, হুমায়ুন আহমদ, হারুন মিয়া, শফিকুল ইসলাম, জিয়াউর রহমান ও আরাফাত আলী সহ উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।



















