ছাতকে গলায় ফাঁস লাগিয়ে গৃবধূর আত্মহত্যা
- Update Time : ০৪:৪২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে স্বামীর সাথে ঝগড়া জের ধরে গলায় ফাঁস লাগিয়ে সুমেনা বেগম (১৭) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
শনিবার (১২ মে) সকালে শহরের মুক্তিরগাঁও আবাসিক এলাকার উপশহরে এ ঘটনা ঘটে। সুমেনা বেগম উপশহরের বাচ্চু মিয়ার কন্যা ও মো: বশর মিয়ার (২৫) স্ত্রী।
স্থানীয়রা জানান, স্বামীর সাথে ঝগরা করে গত কয়েকদিন আগে পাথর শ্রমিক সৎ পিতা বাচ্চু মিয়ার উপশহরের ভাড়াটে বাসায় আশ্রয় নেয় সুমেনা বেগম। সকালে সকলের চোখ ফাঁকি দিয়ে গৃহবধূর সুমেনা ভাড়াকক্ষের ভিতরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে ছাতক থানার এসআই শামীম আকনজী ঘটনাস্থল গিয়ে গৃহবধূর ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেছেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতিকুর রহমান আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।



















