০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বজ্রাঘাতে নিহত ২

  • Update Time : ০৫:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

একে কুদরত পাশা :: সুনামগঞ্জের ধর্মপাশা ও শাল্লা উপজেলায় বজ্রাঘাতে’ ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন ধর্মপাশা উপজেলার দুর্বাকান্দা গ্রামের রহিম উদ্দিনের ছেলে উজ্জল মিয়া (১৫) ও শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের কাশিপুর গ্রামের যুক্ত মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৫)।
জানা যায়, আলমগীর হোসেন মাচতুলী হাওরে ট্রলি দিয়ে ধান নিয়ে বাড়ি আসার পথে বজ্রাঘাতে নিহত হন এবং উজ্জল মিয়া ধর্মপাশা উপজেলার কালনীর হাওরে বজ্রাঘাাতে নিহত হন।
এ ব্যাপারে পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাত হাওরাঞ্চলে এখন একটি আতঙ্কের নাম। আকাশ মেঘাচ্ছন্ন দেখলেই কৃষকদের নিরাপদ স্থানে চলে যাওয়া অত্যন্ত জরুরী, এজন্য সচেতনতার কোন বিকল্প নেই।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে বজ্রাঘাতে নিহত ২

Update Time : ০৫:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮