দক্ষিণ সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০টি মামলা
- Update Time : ০৪:৩৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০টি মামলা। সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোটরযান আইনে ১০টি সিএনজি ও লেগুনা গাড়ির বিরুদ্ধে মামলা ও নগদ ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, শান্তিগঞ্জ বাজার এলাকায় বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার সৈয়দা সমসাদ বেগমের নেতৃত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় বৈধ কাগজপত্র না থাকায় ১০টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং নগদ ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক মো. আব্দুল মান্নান, উপজেলা ভূমি অফিসের নাজির মো. আবু বক্কর সিদ্দিক প্রমুখ।



















