১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ বিশ্বনাথ বালিকা বিদ্যালয়ে সরুয়ালা ফাউন্ডেশনের ছাতা বিতরণ

  • Update Time : ১২:২৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজের ৭১ জন শিক্ষার্থীদের মধ্যে গতকাল বুধবার ছাতা বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকের অর্থায়নে ছাতা বিতরণ করে সংগঠনটি। ছাতা বিতরণ অনুষ্ঠান বুধবার দুপুরে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) সমীর কান্তি দেব।

দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিদর্শক ফজলুল হক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শংকর কান্তি মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন কলেজের লেকচারা’র রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আখলাকুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল বাসার।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দক্ষিণ বিশ্বনাথ বালিকা বিদ্যালয়ে সরুয়ালা ফাউন্ডেশনের ছাতা বিতরণ

Update Time : ১২:২৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮