বিশ্বনাথে রামপাশা ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
- Update Time : ০৭:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলা আওতাধীন ৪নং রামপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে তালামীযের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮মে) বিকাল ২ ঘটিকায় বৈরাগী বাজার আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা’র হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রশ্চিম জেলা তালামীযের সাধারণ সম্পাদক ছাত্রনেতা শেখ আলী হায়দার।তিনি বলেন, বাতিলের মোকাবেলায় তালামীয কর্মীদের আরো সু-শিক্ষত ও আদর্শবান হতে হবে, ইন্টারনেট ব্যবহারে ছাত্ররা সচেতন হতে হবে, কারণ বর্তমান সময়ে ছাত্র/ছাত্রীদের মেধা, নৈতিকতা ও মানসিকতা বিলীন হয়ে যাচ্ছে ইন্টারনেটের অপ-ব্যবহারের মাধ্যমে। ফেসবুক ব্যবহারের মাধ্যমে ছাত্ররা তাদের আদর্শ হারিয়ে ফেলছে, বিভিন্ন চরিত্রহীনদের আদর্শ অনুসরণ করছে। তাই তালামীয কর্মীদেরকে সে ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করে আদর্শবান হতে হবে।
মোঃ কদরুল ইসলাম এর সভাপতিত্বে ও হাফিজ সেলিম আহমদ এর পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় এসময় প্রশিক্ষণমুলক বক্তব্য রাখেন কামাল বাজার ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাঃ মুফতি আফজল খান সিরাজী, বিশ্বনাথ দক্ষিণ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক হাফিজ বদরুল আলম, বর্তমান সভাপতি মুহাম্মদ ইসলাম উদ্দিন লতিফী, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, বৈরাগী বাজার আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ আইন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাশা ইউনিয়ন আল আল ইসলাহ, র সাবেক সভাপতি হাফিজ আনোয়ার হোসেন, সাবেক সহ সভাপতি হাফিজ আব্দুস সালাম, সাবেক সাধারন সম্পাদক হাফিজ আলী আহমদ, বর্তমান সভাপতি হাফিজ ছাদিকুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ ইসলাম উদ্দিন। এতে রামপাশা ইউনিয়নের আওতাধীন সকল শাখা সমুহের তালামীয কর্মীবৃন্দ প্রশিক্ষণে গ্রহন করেন।





























