দক্ষিণ সুনামগঞ্জে যুবদল নেতা নূর আহমদের বিদেশ গমণ উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান
- Update Time : ০২:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা যুবদল নেতা নূর আহমদের বিদেশ গমণ উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নেতা নূর আহমদের বিদেশ গমণ উপলক্ষে এক সংবর্ধনা সভা উপজেলার পাগলা বাজারে শাহজালাল প্লাজায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা যুবদলের সহ-সভাপতি বাবর হোসেন বাবুর সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ছালিক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা যুবজমিয়ত নেতা আবুল কালাম, যুবদল নেতা তুরন খান, সিজিল আহমদ রনি, উপজেলা ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, ইমরান হোসেন। এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মুহিবুর রহমান, কবির হোসেন, আলী আসকর, কামরান হোসেন, বিরাম উদ্দিন, আবদুন নূর, আবু তাহের, জাহেদ হোসেন, বাবলু মিয়া, কামাল হোসেন, দিলদার অাহমদ, সাবির, তাহের প্রমুখ। বিজ্ঞপ্তি



















