১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে রামসুন্দর স্কুল সরকারিকরণ করায় শফিক চৌধুরীর অভিনন্দন
- Update Time : ১২:৪৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার শত বছরের প্রাচীনতম বিদ্যাপীঠ ‘রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়’কে সরকারিকরণ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবদুল মাল আবুল মুহিত, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ’কে অভিনন্দন ও শুভেচ্ছাজ্ঞাপন করা হয়েছে। উপজেলাবাসীর পক্ষে ওই শুভেচ্ছাজ্ঞাপন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
অভিনন্দন বার্তায় বলা হয়, ‘রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়’কে সরকারিকরণ করার মাধ্যমে বিশ্বনাথবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হল। এতে করে বিশ্বনাথের শিক্ষার হার ও মান বৃদ্ধি পাবে।





























