১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পায়ে লিখে জিপিএ-৫ পেল দক্ষিণ সুরমার আজিজুল

  • Update Time : ০৭:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: দুই হাত অচল তার। লিখতে হয় পা দিয়ে। পড়ালেখায় আগ্রহ দেখে পরিবারের সদস্যরা তাকে স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। পা দিয়ে লিখে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। অদম্য মেধাবী এ শিক্ষার্থীর নাম আজিজুল হক। এবারও পায়ে লিখে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সিলেটের দক্ষিণ সুরমার্এই মেধাবী শিক্ষার্থী।

পা দিয়ে লিখলেও তার লেখা অন্য শিক্ষার্থীদের হাতের লেখার চেয়ে সুন্দর।

সিলেটের দক্ষিণ সুরমার সৈয়দ কুতুবজালাল উচ্চবিদ্যালয় থেকে এবার বিজ্ঞান বিভাগ থেকে আজিজুলসহ জিপিএ-৫ পেয়েছে আরও তিনজন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল করিম বলেন, বিজ্ঞান বিভাগ থেকে আজিজুলসহ আরও তিনজন জিপিএ-৫ পেয়েছে।

ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত আজিজুলের ক্লাস রোল ১ ছিল বলেও জানান তিনি।

আজিজুলের বাড়ি দক্ষিণ সুরমার খালেরমুখ গ্রামে। তার মা-বাবা দুজনই শিক্ষক। তিন ভাইবোনের মধ্যে সে দ্বিতীয়। দুই হাত সরু হওয়ায় কোনো কাজ করতে পারে না সে। তবে চলাফেরায় তার কোনো সমস্যা হয় না।

আজিজুলের বাবা ফজলুল হক জানান, পা দিয়ে দীর্ঘ সময় লিখতে গিয়ে প্রায়ই শারীরিক সমস্যায় পড়তে হয় তার ছেলেকে। এ জন্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপাচার করলে আজিজুলের হাত সচল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পায়ে লিখে জিপিএ-৫ পেল দক্ষিণ সুরমার আজিজুল

Update Time : ০৭:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮