বালাগঞ্জে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ জিপিএ- ৫ পেয়েছে ৫জন: পাসের হার ৬৬.৫৮
- Update Time : ০২:৫৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
এসএম হেলাল, বালাগঞ্জ :: এবারের এসএসসি পরীক্ষায় বালাগঞ্জ উপজেলার ১৬টি উচ্চ বিদ্যালয়ের ১হাজার ৪শ ৫৪জন পরীক্ষার্থীর মধ্যে ৯শ ৬৮জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
এরমধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৫জন। সব মিলিয়ে পাসের হার ৬৬.৫৮ শতাংশ।
সংশিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলার ২টি কেন্দ্রের মধ্যে কেন্দ্র-১ বালাগঞ্জ উপজেলার ডিএন মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০টি উচ্চ বিদ্যালয়ের ৯শ ৮৩জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬শ ৫৩জন।
জিপিএ-৫ পেয়েছে ২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫জন পরীক্ষার্থী। এর মধ্যে ডিএন মডেল উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে ৪জন। এবং বোয়ালজুড় উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে ১জন পরীক্ষার্থী।
পাসের হার ৬৬.৪৩ শতাংশ। এ সেন্টারে ফলাফলের দিক দিয়ে শীর্ষে বানীগাঁও এসইএসডিপি উচ্চ বিদ্যালয়। তাদের ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৩.১৮ শতাংশ।
কেন্দ্র-২ দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬টি উচ্চ বিদ্যালয়ের ৪শত ৭১জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩শ ১৫জন। অকৃতকার্য ১শ ৫৬ জন পরীক্ষার্থী। পাসের হার ৬৬.৮৭ শতাংশ। এ সেন্টারে ফলাফলের দিক দিয়ে শীর্ষে বড়জমাত ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়। ৫৮জন পরীক্ষার্থীর মধ্যে ৫১জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৮.৯৪ শতাংশ।





























