বালাগঞ্জে খেলাফত মজলিস নেতার প্রবাস যাত্রা উপলক্ষে সংবর্ধনা প্রদান
- Update Time : ১২:৪০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের বালাগঞ্জে খেলাফত মজলিস নেতার প্রবাস যাত্রা উপলক্ষে দলের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সেক্রেটারি মো: আব্দুল হক বাদলের প্রবাস যাত্রা উপলক্ষে উপজেলা কার্যালয়ে এক বিদায়ী সংবর্ধনা সভা ও দোআ মাহফিলের আয়োজন করা হয়।
বালাগঞ্জ সদর ইউনিয়ন সহ-সভাপতি মাও. জুবায়ের আহমদের সভাপতিত্বে সহ-সেক্রেটারি মো: রিপন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার সহ-সভাপতি বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ মাওলানা হুসাইন আহমদ মিসবাহ, বিশেষ অতিথির বক্তব্য রক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলার সেক্রেটারি আবুল কাশেম অফিক, সহ-সেক্রেটারি গিয়াস উদ্দিন নোমান, শ্রমিক মজলিস উপজেলার সভাপতি সালেহ আহমদ রাজু, সহ-সভাপতি মো: ছালিক মিয়া, সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো: আলমাস আহমদ, প্রচার সম্পাদক মো: বেলাল আহমদ রুবেল, ৮নং ওয়ার্ড সভাপতি মাও. আব্দুল আলী, সহ-সভাপতি মো: ফজলু মিয়া, সহ-সেক্রেটারি মো: জুয়েল মিয়া, ৭নং ওয়ার্ড প্রতিনিধি মো: রহমত আলী, খালেদ আহমদ, জাহাঙ্গীর আলম, তারেক মিয়া, ৪নং ওয়ার্ড সহ-সভাপতি মো: জিয়াবুর রহমান, সেক্রেটারি এমরান আহমদ, সহ-সেক্রেটারি আবুল কালাম,আতাউর রহমান, জাকির, শিমুল মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি





























