বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র অর্থ বিতরণ
- Update Time : ০৩:১৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র অর্থ বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে পবিত্র মরজান মাস উপলক্ষে খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে গরীব অসহায় লোকদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩মে) সকালে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগীতায় স্থানীয় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এই অর্থ বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য আমির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক এমদাদুর রহমান মিলাদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন ইউপি সদস্য হবিবুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান-২ শফিক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য গৌছ আহমদ বাবুল, মিছিরুল ইসলাম, ফজলুল হক, বখতিয়ার আহমদ, আব্দুল মতিন, সংরক্ষিত মহিলা সদস্য সালমা বেগম, রীতা রাণী, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে খাজাঞ্চী ইউনিয়নের প্রায় শতাধিক গরীব ও অসহায় পরিবারের মধ্যে নগদ ১হাজার টাকা করে বিতরণ করা হয়।





























