০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চলে গেলেন সাংবাদিক ইকবাল মনসুর

  • Update Time : ০৩:২৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: বিশিষ্ট আলোকচিত্রি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ও দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী ইকবাল মনসুর আর নেই।

আজ বুধবার (২ মে) সকাল সাড়ে দশটার দিকে সিলেট নগরীর কাজলশাহস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি দীর্ঘদিন থেকে জটিল রোগ লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক মেয়ে ও তিন বোনসহ অংসখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।

ইকবাল মনসুর এক সুপরিচিত আলোকচিত্রী ছিলেন। তার ক্যামেরায় তোলা অনেক ছবি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

ইকবাল মনসুরের জানাজার নামাজ আজ বাদ আসর সিলেট নগরীর ভাতালিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে ভাতালিয়া গোরস্থানে দাফন করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

চলে গেলেন সাংবাদিক ইকবাল মনসুর

Update Time : ০৩:২৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮