০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে প্রবীণ ব্যবসায়ী আব্দুল ওয়াছে আলতাফীর ইন্তেকাল
- Update Time : ০৭:৩০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: রশিদপুর রহমান ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী নুরুল ওয়াছে আলতাফীর পিতা ও বিশ্বনাথ পুরান বাজারের প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল ওয়াছে আলতাফী (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……..রাজিউন)। মঙ্গলবার (১মে) বেলা ৩টায় বিশ্বনাথ উপজেলা সদরস্থ বাসায় তিনি ইন্তেকাল করেন।
আজ রাত সাড়ে ৮টায় বিশ্বনাথ দারুল উলূম কামিলা মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। রাত সাড়ে ১০টায় ছাতক উপজেলার বুরাইয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে ২য় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বুরাইয়া গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।





























