বিশ্বনাথ উপজেলা আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ১১:৪৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলা অা’লীগে’র সভাপতি পংকি খাঁনের কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা অা’লীগের সহ-সভাপতি হাজী ইরন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
উপজেলা যুবলীগের যুগ্ম-অাহবায়ক অালতাব হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অাব্দুল অাজিজ সুমন, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক সাধন দাশ, অর্থ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, সদস্য নিজাম উদ্দীন, ছাত্রলীগ নেতা মিয়াদ অাহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা অাওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন, উপদেষ্ঠা শের অালী, অা’লীগ নেতা শংকর দাশ শংকু, অাব্দুর রুফ, সানুর হোসেন জয়দু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাজী অামির অালী, উপজেলা যুবলীগ নেতা ও সদর ইউপির প্যানেল চেয়ারম্যান রফিক হাসান, অাবুল কালাম অাজাদ, মনোহর হোসেন মুন্না, গিয়াস উদ্দীন, তাহির বাবুল, লখন মিয়া, নুরশেদ মিয়া, অ্যাড. সায়েদ মিয়া, দবির মিয়া, সঞ্জিত অাচার্য্য, লিটন মিয়া, রফিক অালী, রাজু অাহমদ খাঁন, মুসলিম অালী, রিপন, সিজিল, অাসাদ অাহমদ, রেদওয়ান, ফুলকাছ মিয়া প্রমুখ।





























