গোয়াইনঘাটে ম্যালেরিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ০৬:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় ব্রাকের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ভার্ডের উদ্দ্যেগে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিত হয়।
পরে সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স’র সেমিনার কক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএন্ডএফপিও ডাক্তার মোঃ রেহান উদ্দিন’র সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক নিখিল চন্দ্র দাশ’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- ভার্ড এমইপি উপজেলা ম্যানেজার রঞ্জন চন্দ্র দাস।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন- শিশু ও নবজাতক কনসালটেন্ড ডাঃ এএইচএম খায়রুল বাসার।
অন্যন্যের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন- স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী রতিন্দ্র চক্রবর্তী, নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ রমজান আলী, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলী হোসেন।





























