ক্রিকেট মাঠে মর্মান্তিক মৃত্যু কলেজ ছাত্রের
- Update Time : ০২:১৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ক্রিকেট খেলতে গিয়ে মর্মান্তি মৃত্যু হল কলেজ ছাত্রের। রোববার ভারতের নদিয়ার কল্যানীতে এই ঘটনা ঘটে।কল্যানীর বি ব্লাকের কালীমন্দির মাঠে ক্রিকেট খেলছিলেন কল্যাণী কে আর অধিকারী প্যারামেডিক্যাল কলেজের কয়েকজন ছাত্র।
ক্রিকেট খেলতে গিয়ে ব্যাটের আঘাতে মারা যান প্যারামেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র। কৌশিক আচার্য্য।
উইকেট কিপিং করছিলেন কৌশিক আচার্য্য (২১)। কিপিং করার সময় হঠাৎই কৌশিকের মাথায় ব্যাটের আঘাত লাগলে সংজ্ঞাহীন হয়ে পড়েন।
পরে বন্ধুরাই তাঁকে কল্যাণী জওহরলাল মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সাধারণত পাড়ার খেলায় অথবা স্ট্রিট ক্রিকেটে সুরক্ষার জন্য হেলমেট, প্যাড পড়ে কেউ ক্রিকেট খেলে না। এই খেলাতেও এমনটাই হয়েছিল। তাই ব্যাটের চোট সামলাতে পারেননি কৌশিক।
মৃত ছাত্র কৌশিক আচার্য্যের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে। কৌশিকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে কল্যাণী থানার পুলিশ।





























