মৌলভীবাজারে ছাত্রদলের কেন্দ্রিয় সহ-সাংগঠনিক জাকিরসহ ৩জন কারাগারে
- Update Time : ০৬:৫১:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: কেন্দ্রিয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জ্বলসহ তিন ছাত্রনেতা পুলিশ এসোল্ট মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইতে গেলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সোমবার সকাল ১১টার দিকে আদালত এ নির্দেশ প্রদান করেন। জামিন নামঞ্জুর হয়ে কারাগারে প্রেরিত অন্যরা হলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিএম মুক্তাদির রাজু, যুগ্ম আহবায়ক সারোয়ার মজুমদার ইমন।
জানা যায়, গত ৫ ফেব্রুয়ারী সিলেট আগমন উপলক্ষে খালেদা জিয়ার গাড়ি বহর শেরপুর পৌঁছালে ঝটিকা মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। এসময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিলে উত্তেজিত বিএনপি কর্মীরা পিছু হটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলার আসামী হিসেবে আজ আদালতে গিয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সিলেট আগমন উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ব্যাপক শোডাউনের চেষ্টা করে মৌলভীবাজার বিএনপি। ওইসময় পুলিশি বাধায় শেরপুরে দাঁড়াতে পারেনি তারা। একপর্যায়ে খালেদা জিয়ার গাড়ি বহর শেরপুর পৌঁছালে ঝটিকা মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। এতে পুলিশ ধাওয়া দিলে উত্তেজিত হয়ে পড়ে বিএনপি কর্মীরা। এ ঘটনায় পুলিশের উপর হামলার অভিযোগে ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০/৪৫ জনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করে পুলিশ।





























