০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শুধু ফুল দিয়ে নয়, মুক্তিযোদ্ধাদের কল্যাণে কিছু করা প্রয়োজন- এহিয়া চৌধুরী

  • Update Time : ১১:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, মুক্তিযোদ্ধার প্রজন্ম হতে পেরে আমরা আজ গর্বিত। সেই মুক্তিযোদ্ধাদের অনেকের ঘরে আজ ভাত নেই। মুক্তিযোদ্ধাদেরকে দেখানো জন্য আমরা অনেক কিছু করতে পারি। কিন্ত তাদের কল্যাণে কিছুই করতে পারি না। মুক্তিযোদ্ধার প্রজন্মের পর প্রজন্ম আসবে, কিন্ত মুক্তিযোদ্ধারা চলে গেলে আমরা তাদেরকে আর ফিরে পাবো না। তাই শুধু ফুল দিয়ে নয়, মুক্তিযোদ্ধাদের অবদানের কথা চিন্তা করে তাদের কল্যাণে কিছু করা প্রয়োজন। তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটা রক্ষার জন্য পক্ষে আমরা কথা বলবো। এই দাবি আমি জাতীয় সংসদে তুলে ধরবো। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে আশাকরি সরকার এই দাবি সরকার মেনে নেবেন।

তিনি শনিবার (২১এপ্রিল) বিকেলে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে আর.এ ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ও ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’ বই বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, আর.এ ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান ও ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’ গ্রন্থের লেখক মো. রহমত আলীর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা এম কে আনোয়ার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য জামাল মিয়া।

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভূক্ত রেখে ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিতে এবং মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আকুতি জানান অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাগণ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির সমন্বয়কারী এস এম আরশ আলী বাবলু, সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তৈয়ব আলী, আনোয়ার হোসেন, বর্তমান ডেপুটি কমান্ডার রনজিত চন্দ্র ধর, বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী, মনির আহমদ, মতিলাল দে, নজরুল ইসলাম, নিরেশ বৈদ্য, আলিম উল্লাহ, কাজল কুমার দাস, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বর্তমান সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন,মো. আবুল কাশেম, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল, জাপা নেতা জয়নাল আহমদ মিয়া, তাজ উদ্দিন বাবুল, শরিফ উদ্দিন, নাজিম চৌধুরী, আব্দুল কাদির, সুয়েব মিয়া, ব্যবসায়ী নিম্বর আলী, রিপন আলী প্রমুখ।

অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট, ফুল ও ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’ গ্রন্থ তুলে দেন প্রধান অতিথির এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। এসময় বিশ্বনাথে মুক্তিযোদ্ধাবৃন্দকে নিয়ে প্রকাশিত ‘মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট’র বিশেষ সংখ্যা মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন ডাইজেস্ট’র সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শুধু ফুল দিয়ে নয়, মুক্তিযোদ্ধাদের কল্যাণে কিছু করা প্রয়োজন- এহিয়া চৌধুরী

Update Time : ১১:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮