বিশ্বনাথে ৩য় স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
- Update Time : ০৭:৫৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের নবপুষ্প স্পোটিং ক্লাব আয়োজিত ৩য় স্বাধীনতা ফুটবল টুর্নামেন্টে শুক্রবার (২০এপ্রিল) স্থানীয় দশপাইকা বাজারের দক্ষিণের মাঠে ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। খেলায় দশপাইকা স্পোটিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে কনাপাড়া স্পোটিং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা স্পেশাল পিপি এডভোকেট শাহ মুশাহিদ আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান।
ক্রীড়ানুরাগী শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আবদুল কুদ্দুছ ইমন, ক্রীড়ানুরাগী শামিম আহমদ, নিজাম উদ্দিন, পরতাব আলী, শফিক মিয়া, আকবর আলী। এসময় এলাকার ক্রীড়ানুরাগী, সমাজসেবকসহ ফুটপ্রেমীরা উপস্থিত ছিলেন।




























