বিএনপি নেতা আলতাব মিয়াসহ নেতৃবৃন্দের মুক্তি দিন- তাহসিনা রুশদীর লুনা
- Update Time : ০৮:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যমত উপদেষ্টা ও জননেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা এক বিবৃতিতে বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সিনিয়র সদস্য, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলতাব মিয়া ও বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামিমুর রহমান রাসেলের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের নিঃশ্বর্ত মুক্তির দাবী জানিয়েছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে তাদেরকে মামলায় জড়ানো হয়েছে। তিনি অনিতিবিলম্বে বিএনপি নেতা আলতাব মিয়া ও যুবদল নেতা শামিমুর রহমান রাসেল সহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশ্বর্ত মুক্তির দাবী জানান। পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা এম. ইলিয়াস আলীকে জনাতার মাঝে ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানান।




























