০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘আমার মন বলছে, ছেলে নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছ আলী ফিরে আসবে’

  • Update Time : ০৭:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

দিপু সিদ্দিকী :: ‘আমার মন বলছে, আমার ছেলে ফিরে আসবে। সরকার চাইলে ও আন্তরিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা করলে তা দ্রুত হতে পারে। সরকারের কাছে আবেদন করছি ছেলেকে যেন দ্রুত আমার কাছে ফিরিয়ে দেয়’।

নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছ আলীর গ্রামের বাড়ি বিশ্বনাথের জানাইয়া গ্রামে সোমবার দুপুরে নিজ বাড়িতে বসে আক্ষেপের সুরে এভাবে কথা বলেন মা সূর্যবান বিবি।

ছেলের নানা রকম ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, যখন ছেলে বাড়িতে আসতো তখন বাড়িটি মাতিয়ে রাখতো। নানা ধরনের মানুষ আসতো। তাদেরকে আপ্যায়ন করতে আমার কষ্ট হবে ভেবে অনেক দিন এসেই আবার চলে যেত।

বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন সূর্যবান বিবি। চোখ মুছতে মুছতে আবার বলেন, সরকার কিংবা রাষ্ট্রের পক্ষ থেকে যখন বলা হয়েছে। আমি ও আমার পরিবার মিলে আমার ছেলেকে লুকিয়ে রেখেছি। তখন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি। কারণ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা প্রত্যেক মায়ের কাছেই সন্তান সমান। নিজের সন্তান যতই বড় হোক মায়ের কাছে কখনই তারা বড় হতে পারে না।

আমাদের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির যখন ছেলে-মেয়ে সাথে থাকেন। তখন আমার ছেলে কেন আমার কাছে নেই এমন প্রশ্ন তুলে আবার কাদঁতে শুরু করেন সূর্যবান বিবি।

কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে আবার বলতে থাকেন সূর্যবান বিবি।

তিনি বলেন, যখনই খেতে যাই, কিংবা ঘুমাতে যাই তখনই ছেলের কথা বেশি মনে পড়ে। দীর্ঘ ছয় বছরের প্রতিটি মুহূর্ত বাড়িতে থেকেছি। কোথাও যাইনি। যদি ছেলে ফিরে আসে এই আশায়। এছাড়া আমার ছেলের ঘর অন্ধকার করে আমি কোথাও যেতে চাই না।

এম ইলিয়াছ আলী বাড়িতে গেলে নেতা-কর্মী ও এলাকার মানুষের পদচারণায় মুখর থাকতো। কিন্তু নিখোঁজ হবার পর বাড়িটি এখন শুনসান নীরবতা নিস্তব্দ।

তবে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা নানা সময় খোঁজ খবর নেন বলে জানিয়েছেন সূর্যবান বিবি।

এছাড়া বিভিন্ন সময় এলাকার মানুষও তাকে দেখে রাখেন। তিনিও যথাসাধ্যে সবাইকে সাদরে গ্রহণ করার চেষ্টা করেন। দেশের সকল মানুষের কাছে নিখোঁজ ছেলেকে ফিরে পাবার জন্য দোয়া কামনাও করেছেন সূর্যবান বিবি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

‘আমার মন বলছে, ছেলে নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছ আলী ফিরে আসবে’

Update Time : ০৭:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮