গোয়াইনঘাট উপজেলা যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন
- Update Time : ০২:৪৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার আহবানে গোয়াইনঘাট উপজেলা যুব জমিয়ত নিয়ে সৃষ্ট বিরোধ মীমাংসার লক্ষ্যে উপজেলা নেতৃবৃন্দের এক মতবিনিময় ১৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর ধোপাদিঘির পূর্বপারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ মাওলানা আতাউর রহমানের পরিচালনায় সভায় গোয়াইনঘাট উপজেলা জমিয়ত ও যুব জমিয়তের নেতৃবৃন্দর বক্তব্য ধৈর্য সহকারে শুনেন। তারা বলেন, জেলা নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নিবেন তা তারা মেনে নিবে। পরে জেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা মুশাহিদ আলী বলেন, জেলা জমিয়তের নেতৃবৃন্দের ডাকে আপনারা সাড়া দিয়েছেন এজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। দলকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। তাই উভয় নেতৃবৃন্দের সমন্বয়ে গোয়াইনঘাট উপজেলা যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন করা হলো। আগামী ৩ মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।
গোয়াইনঘাট উপজেলা যুব জমিয়তের আহবায়ক মাওলানা আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক ডাঃ আবুল খয়ের, মাওলানা আজির উদ্দিন, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা হাসান আহমদ, মাওলানা জিয়াউর রহমান কাওছার, সদস্য সচিব হাফিজ মাওলানা জয়নাল আবেদীন, সদস্য- মাওলানা মাসুক আহমদ, মাওলানা বদরুল আলম, মাওলানা হারিছ উদ্দিন, মাওলানা রুহুল আমীন, মাওলানা হারিছ উদ্দিন, মাওলানা মহি উদ্দিন, মাওলানা আল আমিন জুনায়েদ, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা নাজমুল বিন সিরাজ, মাওলানা আমিনুর রশিদ প্রমুখ।
সাভায় উপস্থিত ছিলেন, জেলা জমিয়তের সহ সভাপতি মুফতী মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আব্দুল মুতিন নাদিয়া, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা যুগ্ম সম্পাদক মাওলানা আসরারুল হক, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক কাসেমী, মাওলানা নূর আহমদ কাসেমী, গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল আজিজ, সহ সভাপতি মাওলানা নূরুল ইসলাম বউলগ্রামী, হাফিজ তাজুল ইসলাম, মাওলানা ফরিদ উদ্দিন কয়েছ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আমির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক গোলাম আম্বিয়া কয়েছ, মাওলানা রফিক আহমদ, মাওলানা সিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা সাইফুর রহমান, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জাকির হোসাইন, সাধারণ সম্পাদক আবুল হাসনাত, হাফিজ সুহাইল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি




























