সিলেটের পাঠানটুলা থেকে ১৬ লাখ টাকার বিড়িসহ আটক ২
- Update Time : ০১:৩৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
এস এ সফি :: সিলেট টু সুনামগঞ্জ রোডের পাঠানটুলা পয়েন্টের আলফা ফ্যাশন ফার্নিচার দোকানের সামনে থেকে বিশেষ অভিযানের মাধ্যমে ১৬লাখ ৮০হাজার টাকার সমমূল্যের ভারতীয় আমদানী নিষিদ্ধ নাসির বিড়িসহ ২ জনকে আটক করেছে ৭আর্মড পুলিশ ব্যাটালিয়ান।
আটককৃতরা হলেন জৈন্তাপুরের লামাসামপুর গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে জয়নাল আবেদীন ও সমর একই থানার ঠাকুর মাটি গ্রামের হোসেন আলীর ছেলে ছদরুল ইসলাম।
সিলেট ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান এর অতিঃ পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এর এসআই স্বপন কান্তি দাস এর নেতৃত্বে বিশেষ অভিযানে সিলেটের পাঠানটুলা পয়েন্ট থেকে ঢাকা মেট্রো ট-১৮-৭৬২৮ নং এর বিড়ি বহনকৃত ট্রাক ও আট লাখ চল্লিশ হাজার নাছির বিড়ির শলাকা উদ্ধারসহ ২ জনকে আটক করা হয় এবং একজন আসামী সু-কৌশলে পালিয়ে যায়।




























