১২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে ব্রাক এর ‘মাইগ্রেশন প্রোগ্রাম’ অনুষ্ঠিত
- Update Time : ০৯:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ব্রাক এর উদ্যোগে ‘অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ ও বিদেশ ফেরতদের পুণরেকত্রীকরণ’ বিষয়ক মাইগ্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭এপ্রিল) সকাল ১১টায় স্থানীয় ব্রাক এর অস্থায়ী কার্যালয়ে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিনের সভাপতিত্বে ও ব্রাক’র রিইন্টি গ্রেশন সার্ভিস সেন্টারের ম্যানেজার শুভাশীষ দেবনাথের পরিচলনায় এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য নূর উদ্দিন, আজাদ মিয়া, রাসনা বেগম, শিক্ষক আবু বকর কামরান, ব্রাকের আইন ও মানবাধিকার কর্মী আবু সাঈদ, ফিল্ড অর্গানাইজার জিলু মিয়া, ব্যবসায়ী হুসাইন আহমদ শাহিন, কামাল মিয়া, আদনান খান, আমির হুসেন, হাবিবুর রহমান, সংগঠক তাজুল ইসলাম, স্বাস্থ্য কর্মী মুক্তা রাণী নাথ, গৃহিনী পারুল বেগম প্রমুখ।





























