১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট নগরীতে গৃহকর্মী নির্যাতন, দুই লন্ডন প্রবাসী গ্রেপ্তার

  • Update Time : ০২:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ এপ্রিল ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: সিলেট নগরীর মজুমদারি এলাকায় গৃহপরিচারিকা ও তার মেয়েকে নির্যাতনের অভিযোগে রবিবার রাতে দুই যুক্তরাজ্য প্রবাসীকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।

আটকরা হলেন- মজুমদারি ১ নম্বর বাসার মৃত আব্দুন নুরের পুত্র কবির আহমদ খোকন (৪২) ও তার ভাই সাকির আহমদ মুন্না (৪৩)।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, স্বর্ণ চুরির অভিযোগে বাসার গৃহপরিচারিকা পারভিন বেগম ও তার ৭ম শ্রেণি পড়-য়া মেয়েকে নির্যাতন করছিল ওই বাসার লোকজন। মাকে একটি গাছের সাথে এবং মেয়েকে বাসার একটি পিলারের সাথে বেধে নির্যাতন করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ জানান, নির্যাতনের খবর পেয়ে রবিবার রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মা-মেয়েকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এসময় ওই বাসার দুই প্রবাসীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় নির্যাতিতা পারভিন বেগম একটি মামলা করেছেন বলেও জানান ওসি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট নগরীতে গৃহকর্মী নির্যাতন, দুই লন্ডন প্রবাসী গ্রেপ্তার

Update Time : ০২:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ এপ্রিল ২০১৮