ছাত্র মজলিস বড়লেখা উপজেলার শিক্ষা সফর সম্পন্ন
- Update Time : ০১:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এস এস সি ও দাখিল ফল প্রার্থীদের নিয়ে শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।
বড়লেখা উপজেলা শাখার সভাপতি এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সুনামগঞ্জ জেলা সভাপতি ও খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক। জাফলংয়ের উদেশ্যে যাত্রা শুরু করে, জাফলং এবং খাসিয়াপুঞ্জির মনোরম পরিবেশ উপভোগ করেন ছাত্ররা। বাদ মাগরিব সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা সভাপতি মনসুর আহমদ, খেলাফত মজলিস বড়লেখা উপজেলার সমাজকল্যান সম্পাদক সেলিম উদ্দিন, রশিদ জাফরান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমরুল হাসান, মারুফ আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি




























