০১:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা দায়ের, ধর্ষক গ্রেফতার

  • Update Time : ১২:২১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: ওসমানীনগরে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি মেয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গত সোমবার রাতে ওসমানীনগর থানায় ধর্ষিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলা দায়েরর পর ওসমানীনগর থানা পুলিশ অভিযুক্ত ধর্ষক মাসুদ রানা (৪০) কে সোমবার দিবাগত গভীর রাতে গ্রেফতার করে। সে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউপির মোতিয়ার গাও গ্রামের কিছমত উল্লার পুত্র। গতকাল মঙ্গলবার দুপুরে ধর্ষক মাসুদ রানাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে ওসমানীনগর থানা পুলিশ।

মামলা সূত্রে জানাযায়, উপজেলার গোয়ালাবাজার ইউপির মোতিয়ার গাও প্রকাশিত ভাগলপুর গ্রামের লাইলী বেগমের পালিত মেয়েকে মোতিয়ার গাও গ্রামের মাসুদ রানা বিভিন্ন সময়ে উত্যক্ত করত। উত্যক্তের এক পর্যায়ে মাসুদ রানা মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

মাসুদ রানা মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করে। কিছুদিন এভাবে চলার পর মেয়েটি মাসুদ রানাকে বিয়ে করার জন্য চাপ দিলে মাসুদ রানা বিয়ের একটি ভূয়া কাবিননামা তৈরী করে। এরপর থেকে ধর্ষক মাসুদ রানা মেয়েটির সরলতার সুযোগে এক মাসেরও অধিক মেলামেশা করে।

গত ৫ এপ্রিল মাসুদ রানা মেয়েটির বাড়ীতে এসে সে তাকে বিয়ে করেনি বলে গালিগালাজ করে এবং তার সাথে আর যোগাযোগ না করতে বলে। কাউকে বিষয়টি না বলার জন্য হুমকি দিয়ে যায়। এর পর মেয়েটি কাবিননামা যাচাইবাচাই করে জানতে পারে কাবিননামাটি ভূয়া। এতে মেয়েটি গত সোমাবার রাতে ওসমানীনগর থানায় একটি ধর্ষণ মামলা (নং০৬,০৯/০৪/১৮) দায়ের করেন। মামলা দায়ের পর অভিযুক্ত ধর্ষক মাসুদ রানাকে ওসমানীনগর থানা পুলিশ গ্রেফতার করে।

ওসমানীনগর থানার ওসি মোম্মদ সহিদ উল্যা ধর্ষণের মামলা দায়ের এবং গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানীনগরে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা দায়ের, ধর্ষক গ্রেফতার

Update Time : ১২:২১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮