০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে বিদ্যালয়ের তালা ভেঙ্গে নগদ টাকা ও মালামাল চুরি
- Update Time : ০৬:২৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতকে একটি বিদ্যালয়ের তালা ভেঙ্গে নগদ টাকা ও মালামাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১০এপ্রিল রাতে কালারুকা ইউনিয়নের হাফেজ আব্দুল গণি তালুকদার উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। একটি সংঘবদ্ধ চোরচক্র ঘরের তালা ভেঙ্গে ষ্টিলের আলমিরাতে রক্ষিত ২৬হাজার ৬শ’ টাকা ও সহকারি মৌলভী আব্দুল কুদ্দুছ আমিনের মূল সনদপত্রসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। বুধবার ১১এপ্রিল ছাতক থানার এসআই অরুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



















