০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণের শুনানি ২৩ এপ্রিল

  • Update Time : ০৩:১৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সিলেট বিভাগের সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ সংক্রান্ত দাবি-আপত্তি আবেদনের আপিল শুনানি আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। বর্তমান সীমানা পরিবর্তনের সিদ্ধান্তের আপত্তি চেয়ে জমা হওয়া ৪০৭টি আবেদনের মধ্যে সিলেটের ১৩২টি আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। যা দেশের অন্যান্য বিভাগ গুলোর মধ্যে সর্বোচ্চ।

সীমানা পুন নির্ধারণ সংক্রান্ত দাবি-আপত্তি আবেদনের আপিল শুনানি আগামী ২১ এপ্রিল থেকে শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (০৯ এপ্রিল) কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ২১ থেকে ২৫ এপ্রিলের মধ্যে সব আপিল আবেদন শুনানি শেষে ৩০ এপ্রিলের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশের পরিকল্পনা রয়েছে ইসির। নির্বাচন ভবনে দিনব্যাপী বিভাগ অনুযায়ী এসব শুনানি অনুষ্ঠিত হবে।

ঘোষিত সময়সূচী অনুযায়ী আগামী ২১ এপ্রিল রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের, ২৩ এপ্রিল খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের, ২৪ এপ্রিল চট্টগ্রাম বিভাগের এবং ২৫ এপ্রিল ঢাকা বিভাগের আপিল শুনানি অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, এবার ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৪০টিতে পরিবর্তন এনেছে কমিশন। বাকি ২৬০ আসনে দশম সংসদের সীমানা বহাল রাখা হয়েছে। কিন্তু আপত্তি আবেদন এসেছে ৬০টি আসনের।

৬০টি আসনের সীমানা পরিবর্তনের সিদ্ধান্তের আপত্তি চেয়ে ৪০৭টি আবেদন জমা পড়েছে। বাকি ২২৪টিতে ইসির প্রস্তাবিত সীমানার পক্ষে সমর্থন জানানো হয়েছে।

বর্তমান সীমানা পরিবর্তন চেয়ে করা আবেদনের মধ্যে সিলেট বিভাগের সর্বোচ্চ ১৩২টি আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। এছাড়াও রংপুরে ৬২টি, রাজশাহীতে ৪৫টি, খুলনায় ৪৩টি, বরিশালে ৮টি, ঢাকায় ৮২টি ও চট্টগ্রামের ৩২টি আবেদন জমা পরেছে।

গত ১৪ মার্চ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬ জেলার ৪০টি আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া তালিকা প্রকাশ করে ইসি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটের সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণের শুনানি ২৩ এপ্রিল

Update Time : ০৩:১৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮