বিশ্বনাথে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে সভা
- Update Time : ১২:৪৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজারস্থ গরু হাটায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে এলাকাবাসী ও পুরান বাজার বণিক কল্যাণ সমিতির উদ্যোগে সোমবার দুপুরে সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় লতিফ উল্লা মার্কেটে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান।
বক্তব্যে তিনি বলেন, উপজেলার কোথাও অসামাজিক কার্যকলাপ হতে দেয়া হবে না। যারা এসব কাজে জড়িত রয়েছেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এজন্য এলাকার সকলের সহযোগিতা প্রয়োজন।
বিশ্বনাথ সদর পুরান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন এলাকার মুরব্বী মফিজ আলী, ফারুক মিয়া, ইউপি সদস্য হেলাল আহমদ, বণিক সমিতির সভাপতি মনির হোসেন, সমাজসেবক আবদুল মতিন, সেলিম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মহব্বত আলী জাহান, তাজ উদ্দিন বাবুল, বনিক সমিতির কমিশনার হেলাল আহমদ, সুয়েব আহমদ, দিলবর আলী, আনোয়ার, মিনহাজ, সংগঠক মতিন মিয়া, মাসুক আহমদ প্রমুখ। সভায় অসামাজিক কার্যকলাপে জড়িতদের নামের তালিকা তৈরি করার সিন্ধান্ত গৃহিত হয়।




























