ছাতকে ১২ আসামি গ্রেফতার
- Update Time : ০৫:২৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে হত্যাসহ বিভিন্ন মামলার ১২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে ও শুক্রবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই শফিকুল ইসলাম, এসআই আব্দুল ওয়াহিদ ও এসআই পিংকু দাস শুক্রবার রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর গ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি তজম্মুল আলী (৬২), আঙ্গুর আলী (৬০), মোতাহির আলী (৪০), মতছির আলী (৪৫) ও সুয়েব আহমদ(৩৫)কে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
এদিকে বিভিন্ন মামলার পলাতক আসামি মুক্তার আহমদ (২৫), আব্দুল মছব্বির (২২), সামিরা বেগম (৩৩), হাওয়ারুন নেছা (৩৪), মিনারা বেগম (৫০), জাকির হোসেন (২১)-কে কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে ও শনিবার সকালে শহরের মন্ডলীভোগ এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি রিপন দাস (২৮)-কে গ্রেফতার করা হয়। এছাড়া চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় জসিম উদ্দিন (৩৮)-কে গ্রেফতার করেন এসআই শামীম আখঞ্জি।



















