বালাগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণকারীর আত্মসমর্পন
- Update Time : ১২:১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের বালাগঞ্জের তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনার প্রধান আসামী আরিফ আদালতে আত্মসমর্পন করেছে। বৃহস্পতিবার সিলেটের জুডিসিয়াল আদালতে সে আত্মসমর্পণ করে জামিন আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করে বলে জানিয়েছেন বালাগঞ্জ থানার ওসি এসএম জালাল হোসেন। জিজ্ঞাবাদের জন্য তাকে রিমান্ডে আনার আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে ঘটনার অপর আসামী রুমন এখনো পলাতক রয়েছে। উদ্ধার হয়নি ধর্ষণের ঘটনা ভিডিও ধারণ করা সেই মোবাইল ফোনটি।
প্রসঙ্গ, গত ১০ মার্চ সকালে ঐ ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার সময় স্থানীয় সিরিয়া গ্রামের সাবেক মেম্বার আশিক মিয়ার ছেলে আরিফ কৌশলে তার বন্ধু নবীনগর এলাকার ভাড়াটে বাসিন্দা উপেন্ড দাশের ছেলে রুমনের বাসায় নিয়ে যায়। সেখানে ঐ ছাত্রীকে ভয় দেখিয়ে আরিফ ও রুমন মিলে একাধিকবার ধর্ষন করে এবং ধর্ষণের ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। ঘটনা চাপা রাখতে ধারণকৃত ভিডিওটি অনলাইনে ছেড়ে দেয়ারও হুমকী দেয় তারা। ঘটনার দিন রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে দুই ধর্ষককে অভিযুক্ত করে বালাগঞ্জ একটি মামলা দায়ের করেন।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন জানান, পুলিশের ব্যাপক অভিযানের কারণে ধর্ষক আরিফ নিরুপায় হয়ে (বৃহস্পতিবার) আদালতে আত্মসমর্পণ করে। মামলার অপর আসামী রুমন দাশ এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতার ও মোবাইল ফোন উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।




























