বিশ্বনাথে ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম এ মান্নান
- Update Time : ০২:৪৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চী স্টেশন স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ৭ম ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে। শনিবার (৩১মার্চ) বিকেলে স্থানীয় খাজাঞ্চী রেলওয়ে স্টেশনের উত্তরের মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিশ্বনাথ উপজেলার ‘দাদু ভাই ফুটবল একাদশ পালেরচক’ কে ট্রাইভেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট সদর উপজেলার ‘সুরমা স্পোটিং ক্লাব মাসুক বাজার’।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।
খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও খাজাঞ্চী স্টেশন স্পোর্টিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, বিশিষ্ট শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী, টুর্ণামেন্টের ১ম পুরস্কার দাতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব জামাল উদ্দিন রেজা, প্রধান পৃষ্ঠপোষক সৌদি আরব প্রবাসী আলহাজ্ব আরশ আলী গণি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দোলাল আকন্দ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তহুর আলী, খাজাঞ্চী ইউপির সাবেক চেয়ারম্যান পীর লিয়াকত হোসাইন, প্রবীণ মুরব্বি আলহাজ্ব আব্দুল হান্নান, আশরাফুর রহমান চৌধুরী, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য কবির আহমদ কুব্বার, প্রতিমন্ত্রীর একান্ত সহকারী হাসনাত হোসেন, বিশ্বনাথ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল, খাজাঞ্চী ইউনিয়ন জাতীয় পার্টির সমন্বয়কারী রুবেল আহমদ আফজাল, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রইছুল ইসলাম, সৌদি আরব প্রবাসী রুহুল আমিন। খেলায় পরিচালকের দায়িত্ব পালন করেন কুদরতুল ইসলাম খোকন, হাসান আলী বাদল, হামিদুর রহমান মুরাদ ও মিন্টু আহমদ এবং ধারাভাষ্যে ছিলেন আব্দুল আহাদ।
উপস্থিত ছিলেন- টুর্ণামেন্টের মিডিয়া পার্টনার ‘বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক এমদাদুর রহমান মিলাদ, বেবী কেয়ার একাডেমীর চীফ ডিরেক্টর মুহিবুর রহমান সুইট, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্ঠা বাদশা মিয়া, শওকত আলী, মন্তাজ আলী, লতিফ আলী, সুরতান মিয়া, ফারুক মিয়া, জমির আলী, আতাউর রহমান, আনসার মাহমুদ গণি, কয়েছ মিয়া, হিরন মিয়া, শাহাদাত হোসেন, সভাপতি ফয়সল মিয়া, সহ সভাপতি আপ্তাব মিয়া, আপ্তাব আলী, সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সুহেল মিয়া, যুগ্ম সম্পাদক মাসুক মিয়া, জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদিও বাবুল, অর্থ সম্পাদক ইরন মিয়া, দপ্তর সম্পাদক মঈন উদ্দিন, প্রচার সম্পাদক আক্তার আলী, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্য গিয়াস উদ্দিন সোহাগ, ছমরু মিয়া, ফরিদ মিয়া, নজরুল ইসলাম, শিহাব উদ্দিন, জাহেদ আহমদ, রিপন মিয়া, খয়রুল ইসলাম, আবুল কাশেম, সংগঠক আছকর আলী, হুসিয়ার আলম, মোজাহিদ আলী, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম, সহ সভাপতি সায়মন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তোহা চৌধুরী




























