গোলাপগঞ্জে সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমানের প্রবাস যাত্রা উপলক্ষে সংবর্ধনা প্রদান
- Update Time : ০২:৩৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জে সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমানের প্রবাস যাত্রা উপলক্ষে ছাত্র মজলিসের সংবর্ধনা প্রদান।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি এইচ. এম হাবিবুর রহমান এর প্রবাস (দুবাই) যাত্রা উপলক্ষে ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংগঠনের গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখা সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা অফিস ও পাঠাগার সম্পাদক জাবের আহমদ। গোলাপগঞ্জ পৌর সভাপতি সাইফুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা দক্ষিণ সভাপতি এমাদ উদ্দিন, উপজেলা উত্তর সেক্রেটারি সালমান আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক শাহিন আহমদ ফামান, পৌর বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক ওলিউর রহমান, বাঘা ইউনিয়ন সভাপতি তাহের আহমদ, ফরহাদ হুসেন রেজা, ইয়াহিয়া খাঁন প্রমুখ। বিজ্ঞপ্তি




























