সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের অাহবায়ক কমিটি গঠন
- Update Time : ০৯:৩৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ দলীয় জোটের অন্তর্ভূত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার অাহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার অাহবায়ক কমিটি গঠন করা হয়েছে ৩১ মার্চ শনিবার বিকেলে সুনামগঞ্জ প্রেসক্লাবে হযরত মাওলানা অাব্দুশ শহীদ শায়খে জামলাবাদীর সভাপতিত্বে মাওলানা অাব্দুল হাফিজ ও মাসরুর অাহমদ তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত জরুরী সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়ত নেতা মাওলানা অাব্দুল মালিক চৌধুরী, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ভাইস চেয়ারম্যান হাফিজ রশিদ অাহমদ, জমিয়ত নেতা মাওলানা হাফিজ সৈয়দ মঈনূল ইসলাম, জমিয়ত নেতা কবি ও কলামিস্ট হাকিম মাওলানা সৈয়দ তাজুল ইসলাম, জমিয়ত নেতা মাওলানা হোসাইন অাহমদ, মাওলানা অাতাউর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের অাহবায়ক হাফিজ মাহমুদুল হাসান, জমিয়ত নেতা মাওলানা তোফায়েল অাহমদ উসমানী, মাওলানা অারশাদ নুমান, মাওলানা কবির অাহমদ খান, ছাত্র জমিয়ত সুনামগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা অাব্দুল হাফিজ, ছাত্র জমিয়ত নেতা এড. রেজাউল হক, মাওলানা মিজানুর রহমান মামুন, হাফিজ মাওলানা অাব্দুল হাই প্রমূখ।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলার আবায়ক কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী।
আহবায়ক কমিটির দায়িত্বশীলরা হলেন, অাহবায়ক মাওলানা আব্দুস শহীদ শায়খে জামলাবাদী, যুগ্ম আহবায়ক হাফিজ মাওলানা সৈয়দ মঈনু ইসলাম, মাওলানা আজির উদ্দীন, মাওলানা আব্দুল গফফার, মাওলানা হাফিজ আবুল বাশার নুরুল্লাহ, সদস্য সচিব ভাইস চেয়ারম্যান হাফিজ রশিদ আহমদ, কমিটির সদস্য কবি ও কলামিস্ট হাকিম মাওলানা সৈয়দ তাজুল ইসলাম, মাওলানা হাসমত উল্লাহ খান, মাওলানা আবুল ফজল, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আলমঙ্গীর, মাওলানা শফিক আহমদ, মাওলানা আশফাক হোসেন চৌধুরী, মাওলানা মুফতি আবুল বাশার, মাওলানা হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা সৈয়দ অলিদ আহমদ, মাওলানা শামছুদ্দিন, মাওলানা আবুল বারাকাত প্রমুখ। বিজ্ঞপ্তি



















