বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮ : আটক ১
- Update Time : ০১:১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের বিশ্বনাথে বাড়ির দেয়াল নির্মাণের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তন ৮জন আহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের হরিকলস গ্রামের নজির মিয়া ও ফ্রান্স প্রবাসী আতিকুর রহমান লোকজনের মধ্যে এঘটনা ঘটে। আহতরা হলেন- মুজেফর মিয়া (৬০), মায়ারুন নেছা (৬০), লায়লা বেগম (৩০), রুজিনা বেগম (২০), সুজিনা বেগম (২২), নজির মিয়া (৪৫)। বাকি আহতদের নাম তাৎক্ষনিক জানাযায়নি। তবে গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এসময় সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত হলেন-হরিকলস গ্রামের মৃত আফতর আলীর ছেলে নজির মিয়া (৪৫)।
জানাগেছে, উপজেলার হরিকলস গ্রামের আতিকুর রহমান ও নজির মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। রোববার আতিকুর রহমানের পক্ষের লোকজন বাড়িতে দেয়াল নির্মাণ কাজ শুরু করেন। এতে নজির মিয়া পক্ষের লোকজন বাধা প্রদান করে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অনন্ত ৮জন আহত হন।
সংঘর্ষের সত্যতা স্বীকার করে থানার এসআই স্বাধীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি এবং নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়ে আসি। এঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।





























