মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন মহানগর কমিটির পরিচিতি সভা
- Update Time : ০৭:৪৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট মহানগর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ নগরীর জেলারোডস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সভাপতি ও জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।
ফাউন্ডেশনের সিলেট মহানগর সভাপতি শামীম আহমদেও সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদা সাঈদা খানমের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, আন্তর্জাতিক বিশেষ প্রতিনিধি আসাদুজ্জামান, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তব্য রাখেন সিলেট, ময়মনসিংহ ও চট্রগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সংগঠক মনোরঞ্জন তালুকদার।
সভার শুরুকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাদুশিল্পী মো. বেলাল উদ্দিন।
পরিচিতি সভায় বক্তব্য রাখেন সিলেট জেলার নির্বাহী সভাপতি আলহাজ্ব ডা. এম এ রকিব, সিলেট বিভাগীয় কোষাধ্যক্ষ জাভেদ আহমদ, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান পপু, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সাজ্জাদুর রহমান, জেলার সহ-সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী মানিক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বাবলু ভৌমিক, মহানগর সহ-সভাপতি প্রফেসর দেলোয়ার হোসেন, এস এম শওকত আমিন তৌমিদ, হাকিম ছাদউল্লাহ বাচ্চু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, মওদুদ হোসেন চৌধুরী সুমন, সহ-সভাপতি সুদীপ বৈদ্য, মো. দেলোয়ার হোসেন, মামুন চৌধুরী, তথ্য ও যোগাযোগ সম্পাদক বিক্রম কুমার ভিকি, কোষাধ্যক্ষ আব্দুস সহিদ সালেক, তথ্য ও ত্রাণ সম্পাদক ইমরান আহমদ, দপ্তর সম্পাদক আব্দুর রহিম তারুকদার, সুন্নত হোসেন খান প্রমুখ। বিজ্ঞপ্তি




























