০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে মাসব্যাপী শীতবস্ত্র মেলা শুরু

  • Update Time : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতকে শুরু হয়েছে মাসব্যাপী শীতবস্ত্র মেলা। সোমবার সকালে ছাতক পাবলিক খেলার মাঠে(মন্টু বাবুর মাঠ) মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যৌথভাবে পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী ও মাঠ কমিটির সভাপতি সুনু মিয়া। মাস ব্যাপী মেলার স্টলে-স্টলে থাকছে বিভিন্ন ধরনের বানিজ্যিক পণ্য, রকমারী শিশু সামগ্রী, ক্রোকারীজ সামগ্রী, আকর্ষনীয় ফাষ্টফুডসহ পানীয় জাতীয় খাবার, বিনোদনের জন্য থাকছে সার্কাস, মৃত্যুকুপে কার, মোটর সাইকেল ড্রাইভিং, নাগরদোলা, হাতি-ঘোড়ার খেলা ও ম্যাজিক। মেলাকে আরো আকর্ষনীয় করতে প্রতিদিন রাত ১০টায় অনুষ্ঠিত হবে রাফেল ড্র। লটারীর পুরস্কার হিসেবে থাকছে প্রাইভেট কার, মোটর সাইকেল, ফ্রিজ, এলিডি টিভি, মোবাইল ফোনসহ ৫২টি আকর্ষনীয় পুরস্কার। প্রতিদিন ২টি করে পুরস্কার বাড়ানো হবে বলে মেলা কমিটির প থেকে জানানো হয়েছে। সব ধরনের জুয়া ও অশীলতা বর্জিত শীতবস্ত্র বানিজ্য মেলায় বিনোদনমোদিদের আমন্ত্রন জানিয়েছেন আয়োজক কমিটি। উদ্বোধনকালে আওয়ামীলীগ নেতা শাহীন চৌধুরী, ক্রিড়া সংস্থার সেক্রেটারী, কৃতি ফুটবলার লাল মিয়া, কৃতি ফুটবলার আজিজুর রহমান, মঈন উদ্দিন মিয়াসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে মাসব্যাপী শীতবস্ত্র মেলা শুরু

Update Time : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮