ছাতকে সিএনজি চুরির অভিযোগে চালক গ্রেপ্তার
- Update Time : ০২:৫৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের ছাতকে সিএনজি চুরির অভিযোগে সুমন মিয়া(২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সুমন মিয়া দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুরশী গ্রামের আব্দুল কইদের পুত্র। পেশায় সে একজন সিএনজি চালক। উত্তর কুরশী গ্রামের মৃত আব্দুল মহিমের পুত্র আব্দুল হান্নানের মালিকানাধিন সিএনজি (নং-সুনামগঞ্জ থ-১১-২২০৬)টি ড্রাইভার হিসেবে সুমন মিয়া চালিয়ে আসছিল। বরাবরের মতো গত ১ ফেব্রুয়ারী রাতে মোহাম্মদপুর বাজারস্থ কদর মিয়ার গ্যারেজে সিএনজিটি রাখে সুমন মিয়া।
পরদিন সকালে গ্যারেজে গাড়ি নেই বলে চালক সুমন মিয়া মোবাইল ফোনে মালিক আব্দুল হান্নানকে জানায়। এ ঘটনায় আব্দুল হান্নান ছাতক থানায় একটি লিথিক অভিযোগ দেন।
অভিযোগের প্রেক্ষিতে ছাতক থানার এএসআইকবির মিয়া সিএনজি চালক সুমন মিয়াকে গ্রেফতার করেন।



















