ছাতকে জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
- Update Time : ০৩:৫৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জের ছাতকে মাসিক কিশোরকণ্ঠ পাঠক ফোরাম পৌর শাখার উদ্যোগে জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় মেহেরুন নেছা একাডেমী প্রাঙ্গনে এ সংবর্ধনা দেয়া হয়। ফোরামের পৃষ্ঠপোষক এমকে হাসানের সভাপতিত্বে ও আহবায়ক মঈন উদ্দিন আহমদের উপস্থাপনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. সুফি আলম সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাবিপ্রবির ছাত্র ফোরামের সিলেট মহানগরী যুগ্ম আহবায়ক রেজাউল করিম, সুনামগঞ্জ জেলা আহবায়ক আশরাফ উদ্দিন।
বক্তব্য রাখেন, শিশু কিশোর সংগঠক আব্দুল কাদির, রায়হান মাহমুদ, আমিনুল ইসলাম, মিজানুর রহমান, তানভির আহমদ জাকির, আব্দুর রব নভেল, হাসান মাহমুদ, সাব্বির রহমান, মীর মুহাম্মদ আমান, আব্দুর রহিম, ফয়জুল বারী, অপু, হাবিব প্রমুখ। অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদেরকে কঠোর অধ্যবসায়ী হওয়ার পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে বিনয়ী আচরণ, সত্যবাদীতা ও পরোপকারীতার গুণাবলি অর্জন করে আলোকিত মানুষ হওয়ার আহবান জানান।



















