০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে ছাত্রলীগ সভাপতির উপর হামলায় সড়ক অবরোধ, বিক্ষোভ

  • Update Time : ০৮:৪৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতকে প্রতিপরে হামলায় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগ সভাপতি তাজাম্মুল হক রিপন আহত হয়েছেন। ২৬ জানুয়ারি রাত ১০টায় সিলেট-সুনামগঞ্জ মহা-সড়কের জাতুয়া (বোকারভাঙ্গা) নামক স্থানে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতা-কর্মী শনিবার সকালে প্রায় একঘন্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। জানা যায়, আগামি ৩০জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেটে আগমন উপলে শুক্রবার রাত ৮টায় ছাত্রলীগ গোবিন্দগঞ্জে এক প্রস্তুতি সভা করে। সভাশেষে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট সংলগ্ন ফুলকলি রেষ্টুরেন্টে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আবু জাহিদ মো. আব্দুল গফফার সমর্থিত কলেজ ছাত্রলীগ সভাপতি তাজামুল হক রিপন ও একই কলেজের ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ডালিমের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ রিপন বিষয়টি নিষ্পত্তি করে দেন। কিন্তু রাত ১০টায় তাজাম্মুল হক রিপন গোবিন্দগঞ্জ থেকে চৌকা গ্রামের বাড়ি ফেরার পথে বোকার ভাঙ্গা নামক স্থানে ৮/৯জন গাড়ির গতিরোধ করে তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে প্রথমে কৈতক ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এঘটনার প্রতিবাদে শনিবার সকাল ৯টা থেকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের চৌকা, ধারন ও গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সাথে আলোচনার পর অবরোধ তুলে নেয়া হয়। ছত্রলীগের দু’গ্রুপের দ্বন্দ্বের জের ধরে অপর গ্রুপের নেতা-কর্মিদের এঘটনার সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আহতদের অভিজ্ঞমহেল ধারণা করছেন। ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাস্তায় পুলিশের টহল জোরদার রাখা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে ছাত্রলীগ সভাপতির উপর হামলায় সড়ক অবরোধ, বিক্ষোভ

Update Time : ০৮:৪৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারি ২০১৮