০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে যাত্রীসহ আহত ১৫, গ্রেপ্তার ১

  • Update Time : ০২:৩৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকের জাউয়ায় পরিবহন শ্রমিক দু’পক্ষের সংঘর্ষে যাত্রীসহ ১৫ ব্যক্তি আহত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের বড়কাপন পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, সুড়িগাঁও থেকে রিজার্ভ যাত্রী নিয়ে একটি লেগুনা (নং-সুনামগঞ্জ ছ-১১-১০৭) জালালপুর যাওয়ার জন্য বড়কাপন পয়েন্টে পৌছলে দক্ষিন বড়কাপন গ্রামের আজেফর আলী মংলাইর পুত্র গৌছ মিয়া ও তার পুত্র নাজমুল লেগুনার গতিরোধ করে গাড়ি থেকে যাত্রী নামিয়ে দিতে বলে। গৌছ মিয়া নিজেকে ষ্ট্যান্ডের ম্যানেজার দাবী করে সে ও তার পুত্র মিলে গাড়ি থেকে যাত্রীদের টেনে-হেঁছড়ে নামিয়ে দিলে লেগুনা শ্রমিকদের সাথে গৌছ মিয়া পক্ষের সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে আহত লেগুনা চালক জাহির আলী (৩৫), হেলপার রাসেল (১৫), যাত্রী হারিছ আলী (৫০), রুবেল (১৮), জমির হোসেন (১৭), মজম্মিল আলী (১৮), আরিছ মিয়া (৩৫), দবির উদ্দিন (৩০) কে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে বড়কাপন পয়েন্ট থেকে গৌছ মিয়াকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে যাত্রীসহ আহত ১৫, গ্রেপ্তার ১

Update Time : ০২:৩৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮