০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে সড়ক দূর্ঘটনায় একব্যক্তির মৃত্যু, আহত ১

  • Update Time : ০৭:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতকে কৈতক এলাকায় সড়ক দূর্ঘটনায় নোমান মিয়া (২০) মৃত্যুবরণ করেছে। এসময় হাজি আনিছ আলী (৫০) নামের একব্যক্তি গুরুতর আহত হয়েছেন। জানা যায়, মঙ্গলবার (১৬জানুয়ারি) দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক এলাকায় একটি যাত্রিবাহি সিএনজি-অটোরিকশা লিংক রোড থেকে প্রধান সড়কে উঠার সময় সুনামগঞ্জ থেকে ঢাকাগামি মামুন পরিবহন ধাক্কা দিলে সিএনজি চালক নোমান ও হাজি আনিছ আলী গুরুতর আহত হয়। নিহত নোমান আহমদ সদুখালী গ্রামের মুদাচ্ছির আলীর পুত্র ও আহত হাজি আনিছ আলী একই গ্রামের অধিবাসি। স্থানীয় লোকজন এদেরকে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার নোমান মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত হাজি আনিছ আলী চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এসময় তারা সদুখালী থেকে কৈতক হয়ে সিলেট যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে এলাকাবাসি মামুন পরিবহনকে আটক করে হাইওয়ে পুলিশে সোপর্দ করেছে। এব্যাপারে হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে সড়ক দূর্ঘটনায় একব্যক্তির মৃত্যু, আহত ১

Update Time : ০৭:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০১৮