সুনামগঞ্জে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি চলছে
- Update Time : ০২:৫১:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহবানে রাষ্ট্রীয় কোষাগার বেতনভাতা ও পেনশন প্রদানের দাবীতে সুনামগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি শুরু হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৬টায় দু’দিনব্যাপী পৌরসভা সার্ভিস এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের আয়োজনে পৌর চত্বরে সকল কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মবিরতি শুরু করেছেন। এ কর্মবিরতি চলবে আগামীকাল ১৬ জানুয়ারী সন্ধ্যা পর্যন্ত।
সুনামগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে কর্মবিরতিতে বক্তব্যে রাখেন- পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, সহকারী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, উপ-সহকারী প্রকৌশলী হেলাল আবেদীন, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো: নিজাম উদ্দিন, হিসাব রক্ষক কর্মকর্তা সন্তোষ কুমার দাশ, আলী হোসেন, সেলিম উদ্দিন, বজলুর রহমান, বজলুল হক, আমীর আলী, রুমা রানী দাস, শুক্লা রায় চৌধুরী, বেগম সহিবুন্নেছা, জ্যোতি লাল সরকার, লিটন রায়, আসাদুজ্জামান, জাহাঙ্গীর আলম, সাজুর মিয়া, মো: জমশেদ, ফরিদ আলী প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, একটি জেলা ও বিভাগের উন্নয়নের মূল চালিকাশক্তি হচ্ছে পৌরসভা। শতাব্দীর প্রাচীন এই পৌরসভাগুলোর কাংঙ্খিত উন্নয়ন ঘটছে,নগর এবং শহরগুলো ক্রমেই বসবাসের উপযোগি ও আধুনিক হচ্ছে। অথচ যাদের মেধা ও শ্রমের বিনিময়ে শহরগুলো আধুনিকায়ন করা হচ্ছে। কিন্তু পৌরসভা দেশের অন্যতম প্রশাসনিক ইউনিট হওয়া সত্বেও কর্মকর্তা ও কর্মচারীরা নিয়মিত বেতনভাতা ও পেনশন সুবিধা পাচ্ছেন না।
তারা আরো বলেন, শুধুমাত্র এই কর্মবিরতি চলাকালে পারি সরবরাহ এবং লাশবাহি গাড়ি চালু রাকা হলেও বাকি পৌর শহরের নাগরিকদের সকল সুযোগি সুবিধা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। অবিলম্বে এই দাবী দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানান।



















