সুনামগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
- Update Time : ০২:৪৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে মোটর-সাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। তার নাম মো: রমজান আলী (৩৫)। সে ইউনিয়নের মঙ্গলকাটা গ্রামের জুনাব আলীর ছেলে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় এ র্দূঘটনাটি ঘটে। জানা যায়, জাহাঙ্গীর নগর ইউনিয়নের কামারগাঁও এলাকায় রাস্তার পাশে রমজান আলী রিক্সায় বসে থাকা অবস্থায় একটি যাত্রী বহণকারী মোটরসাইকেল নারাইনতলা হতে মঙ্গলকাটা বাজারে আসার পথে কামারগাঁও এলাকায় অবস্থানরত ওই রিক্সাকে ধাক্কা দিলে রিক্সাটি পাশর্^বর্তী খাঁদে পড়ে উল্টে গিয়ে রমজান আলী গুরুতর আহত হন। মোটরসাইকেল আরোহী ঘটনাস্থল ত্যাগ করলেও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পথে রমজান আলী রাস্তায় মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মোটর সাইকেলের চালকের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।



















