ছাতকে শীতল ছায়া একাডেমীর উদ্বোধনী
- Update Time : ১১:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
পল্লীকবি জসিম উদ্দিনের কবিতার ছুঁওয়ায় সু শিক্ষিত জাতি গড়ার প্রাণকেন্দ্র হোক শীতল ছায়া একাডেমী, বিশিষ্ট শিক্ষানুরাগী( এস এম জলিল)
সুনামগঞ্জের ছাতক উপজেলার জিয়াপুর পরগনা বাজারে শীতল ছায়া সমবায় সমিতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী এম এ বারেক লয়লুছ এর যৌথ উদ্যোগে প্রতিষ্টিত শীতল ছায়া একাডেমী পরগনা বাজার জিয়াপুর এর উদ্বোধনী অনুষ্টান ২জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় ফিতা কেটে উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী আমেরিকা প্রবাসী এস এম জলিল। তিনি শীতল ছায়া একাডেমীর উদ্যোক্তাদের ধন্য জানিয়ে বলেন শিক্ষা ছাড়া কখনো দেশ ও জাতির উন্নতি সাধিত হয় না তিনি আরো বলেন বিখ্যাত কাব্যকার, গ্রন্হকার সাহিত্যিক বিশেষ করে পল্লী কবি জসিম উদ্দিন এই শীতল শব্দটা তার কবিতায় বেশি ব্যবহার করেছেন তাই আশা ব্যক্ত করছি এই শীতল ছায়া একাডেমীতে ছাত্র ছাত্রী ও শিক্ষকগন গুণীজনদের পদাঙ্ক অনুসরন করবে এত এব এখান থেকে ও এরকম গুণীজন তৈরী হবে। পরগনা বাজার ম্যানেজিং কমিটির সভাপতি সফিক মিয়ার সভাপতিত্বে একাডেমীর সাধারন সম্পাদক মামুনুর রশিদের পরিচালনা পবিত্র কোরান থেকে তেলাওত করেন রহমানিয়া হাফিজিয়া মাদরাসা জিয়াপুর এর ছাত্র রুবেল আহমদ, এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শীতল ছায়া সমবায় সমিতি লি. এর সাধারন সম্পাদক মুহাম্মদ শিরন। বিশেষ অথিতির বক্তব্য রাখেন পরগনা বাজার ম্যানেজিং কমিটির সাধারন সম্পাদক আমজাদ আলি আসকর, পরগনা বাজার জামে মসজিদের খতিব মাওঃ আব্দুল মুহিত, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দিন, পরগানা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার এনামুল হক কাঁচা মিয়া, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তৈবুর রহমান, ডাঃ খলিলুর রহমান, পরগনা বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ডাঃ রফিক উদ্দিন। শীতল ছায়া একাডেমী নিয়ে কবিতা পাঠ করেন কবি আব্দুল কাইয়্যুম। উপস্থিত ছিলেন একাডেমীর সভাপতি এম এ বারেক লয়লুছ বিশিষ্ট মুরব্বি মুনাজ্জির আলী, সফিক উদ্দিন গাগলাজুর, লায়াছ মিয়া, মুজিব মিয়া, কবির মিয়া, শীতল ছায়া সমবায় সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, দিগন্ত সমাজ কল্যান সংস্থার কোষাধ্যক্ষ কাওসার আহমদ, সদস্য মকমল হোনেন, হযরত শাহজাল (রঃ) একাডেমীর পরিচালক মিজানুর রহমান মিজান, শীতল ছায়া একাডেমীর প্রিন্সিপ্যাল সাইদুর রহমান, সহকারী প্রধান রুবেল আহমদ, সহকারী শিক্ষক মতিউর রহমান, কামরুল ইসলাম, ওজুফা আক্তার, সামিয়া আকতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি



















