ছাতকে চার দফা দাবী পুরনে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতী
- Update Time : ১০:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে বেতন স্কেল, টেকনিক্যাল পদ মর্যদা প্রদানসহ চার দফা দাবী পুরনে হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন উপজেলা শাখার উদ্যোগে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতী পালন করেছে।
সোমবার সকালে হাসপাতালের সামনে তারা কর্মবিরতী পালন করে। নতুন বছরের প্রথম দিনি থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচীসহ সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে তারা।
কর্মবিরতী পালনকালে হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি জয়দেব নারায়ন ভৌমিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিরুল ও স্বাস্থ্য সহকারী সাইফুল আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুপার আলী, সদস্য সাদিকুর রহমান, স্বাস্থ্য সহকারী অনু কুমার দেব, নিকলেশ দেবনাথ, রজত কুমার দাস, আমিনা বেগম প্রমুখ।
সভায় বক্তরা বলেন, ১৯৯৮ সালে ৬ডিসেম্বর স্বাস্থ্য সহকারীদের মহাসমাবেশে প্রধান মন্ত্রী শেখ হাসিনা টেকনিক্যাল পদ মর্যদাসহ বেতন বৈষম্য নিরসনের ঘোষনা দিয়েছিলেন।
এ ব্যাপারে উচ্চ পর্যায়ের একাধিক কমিটির অনুকুল সিদ্ধান্ত থাকা সত্ত্বেও আজোবদি তা বাস্তবায়িত হয়নি। টেকনিক্যাল পদ মর্যাদা প্রদানসহ চার দফা দাবী পুরন না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতী পালনের ঘোষনা দেন।



















