০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ০৯:২৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমানের নির্দেশে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার এসআই মোঃ মতিউর রহমান, এসআই বিন আমিনের নেতৃত্বে এএসআই এখলাছুর রহমান, এএসআই মাহবুবুর রহমান চৌধুরীসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম এলাকার মৃত হারিছ উল্লাহর ছেলে পলতক আসামী ইউনুছ আলী (৩০)-কে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত পরোয়ানা ভূক্ত আসামী ইউনুছ আলীকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।




























