০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

  • Update Time : ০২:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়্যাল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও আলোচনায় স্থান পায়। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় বৈঠকটি শুরু হয়। এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো আলোচনায় আসে। আগামী ১১ ও ১২ নভেম্বর আনতালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনের বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে তুরস্কে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য দেয়ার কথা রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

Update Time : ০২:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬